সর্বশেষ

সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরিProbashircityWebPopupUpdate

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শামিরখিল গ্রামের দক্ষিণ পূর্ব পাড়ায় সৌদি প্রবাসী কামাল উদ্দিনের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সৌদি আরব কামাল উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়,বুধবার বিকেলে কামাল উদ্দিনের স্ত্রী তাসলিমা আক্তার বাজার সদাই করতে স্থানীয় অলীপুর বাজারে যায়, এই সূযোগে চোরের দল বাড়ীর দেয়াল টপকে,ঘরের লোহার দরজা ভেঙে ঘরে ডুকে আলমিরা, সুকেচ, ভেঙে টাকার স্বর্ণালংকার, নগদ টাকাসহ, ১৫ লাখ মালামাল লুট করে নিয়ে যায়।

প্রবাসীর বড় ভাই আবদুল মন্নান চাষী বলেন, বিকেলে তার ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার স্থানীয় অলীপুর বাজারে যায়,সন্ধ্যায় বাড়ীতে এসে দেখে ঘরের দরজা ভাঙা ঘরে প্রবেশ করে দেখে আলমিরা সুকেচ ভাঙা ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকাসহ ১৫ লাখ মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনার মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate