সম্প্রতি চালু হলেও ভিসা নিষেধাজ্ঞার কারণে ওমানে বাংলাদেশিদের উপস্থিতি অনেক কমেছে। কেবল চলতি বছরের এপ্রিলে ওমানে যতজন বাংলাদেশি গেছেন তারচেয়ে বেশি দেশটি ছেড়ে গেছেন।
দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ওমানে ঢুকেছেন ১২ হাজার ৮২৯ বাংলাদেশি, বিপরীতে দেশটি ছেড়েছেন ২০ হাজার ৫৯৭ জন প্রবাসী।
অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকছেন তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছেন।
৩১ অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম তিন মাসে প্রায় ২০ শতাংশ কম বাংলাদেশি ওমান গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরও কমেছে। ওমানে সবথেকে বেশি ব্যবহৃত হয় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর।
আরও
NCSI এর তথ্য বলছে, এপ্রিলের শেষ পর্যন্ত মাস্কাট এয়ারপোর্ট দিয়ে ৪৪ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৮ শতাংশ বেশি।
এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। এপ্রিল মাসে সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছেন।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৪০ হাজার। এরপরেই অবস্থান বাংলাদেশিদের।












