সর্বশেষ
ব্রেকিং

সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা

Image 97Web Popup (3)

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমির হামজা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

অভিযোগ রয়েছে, আমির হামজা নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন। এ ছাড়া বিয়ের প্রলোভন ও নানা কৌশলে তাঁদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে তাঁর সঙ্গে দেখা করতে যান আমির হামজা। এ সময় তাঁর পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখেন। পরে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতায় স্থানীয়রা তাঁকে আটক করে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)