সর্বশেষ

স্বর্ণের ভরি নামবে ৭৫ হাজারে!

GOLDWeb Popup (3)

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে যে রাশিয়া তাদের মজুত স্বর্ণ বিক্রি করে দেওয়ায় বিশ্ববাজারে দাম পড়ে যাবে এবং বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম ৭০ থেকে ৯৫ হাজার টাকায় নেমে আসবে। তবে বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে এই প্রচারণার কোনো মিল নেই। আন্তর্জাতিক বাজারে সোনার দরে কিছুটা ওঠানামা থাকলেও আজ বৃহস্পতিবার দেশের বাজারে উল্টো সোনার দাম বেড়েছে।

7804a3af a923 4d85 9499 e0153483b705

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এর আগে গতকাল বুধবার ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক স্পট মার্কেটে আজ প্রতি আউন্স সোনা ৩ হাজার ৫৭৪ থেকে ৩ হাজার ৫৭৫ ডলারের আশপাশে লেনদেন হচ্ছে।

3b92799f c204 40cd 99d1 8d57ceb40057

বাজুস নির্ধারিত দামের চেয়ে বাস্তবে গহনা কিনতে ক্রেতাদের আরও বেশি অর্থ গুনতে হয়। প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নির্ধারিত দাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি হলেও এর সঙ্গে আলাদা মজুরি ও অন্যান্য খরচ যোগ হয়ে এক ভরির একটি গহনার দাম ২ লাখ ৩০ হাজার টাকারও বেশি পড়ে যায়। বিশ্ববাজারের সঙ্গে দামের পার্থক্য নিয়ে সমালোচনার মুখে বাজুস সম্প্রতি সোনার মূল দাম থেকে ব্যবসায়ীদের মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দিয়ে আলাদা মজুরি নেওয়ার দুই দশক আগের পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মনে করে, দোকানভেদে মজুরির তারতম্য থাকায় এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতারা বাস্তবে তেমন কোনো সুবিধা পাবেন না।

3dec11fb c2e7 4e70 ad3e cc87e410428c 28104865 0d57 4dd8 b950 fe98e18ad4ca

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য বলছে, বাজেট ঘাটতি মেটাতে রাশিয়া গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে তাদের কেন্দ্রীয় ব্যাংকের মজুত স্বর্ণ বিক্রি করছে। এর ফলে এবং যুক্তরাষ্ট্রের সুদের হার–সংক্রান্ত আলোচনায় বিশ্ববাজারে সোনার দামে কিছুটা চাপ তৈরি হয়েছে ঠিকই, তবে তা কখনোই বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম এক লাখ টাকার নিচে নামিয়ে আনার মতো নয়। ফলে ফেসবুকের এসব চটকদার পোস্টে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)