সর্বশেষ

মাসকাট-জেদ্দা সরাসরি ফ্লাইট শুরু ১ ডিসেম্বর

WhatsApp Image 2026 11 25 at 14.23.50Web Popup (3)

ওমানের রাজধানী মাসকাট ও সৌদি আরবের জেদ্দার মধ্যে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদি বাজেট এয়ারলাইনস ফ্লাইনাস। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। এতে ওমান থেকে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের মক্কা ও মদিনায় যাতায়াত আরও সহজ হবে।

ফ্লাইনাস কর্তৃপক্ষ জানিয়েছে, মাসকাট-জেদ্দা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। সরাসরি জেদ্দায় পৌঁছানোর ফলে যাত্রীরা সহজেই মক্কায় গিয়ে ওমরাহ পালন করতে পারবেন। পাশাপাশি একই সফরে জেদ্দা থেকে পবিত্র মদিনা জিয়ারতের পথও আরও সুগম হবে।

আগ্রহী যাত্রীরা ফ্লাইনাসের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এ ছাড়া এয়ারলাইনসটির কল সেন্টার ও ট্রাভেল এজেন্টদের কাছ থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। কম খরচে সরাসরি ফ্লাইটের এই সুবিধা ওমানে বসবাসরত প্রবাসীসহ ওমরাহযাত্রীদের সময় ও খরচ- দুটোই কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)