সর্বশেষ

রাডার বিকল, বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

ResizeWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে মাটিতে থাকা উড়োজাহাজ শনাক্তের রাডার ব্যবস্থা বিকল হয়ে পড়ায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে শত শত ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে এবং অবতরণ করছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) জানায়, কারিগরি ত্রুটির কারণে কিছু ফ্লাইট সাময়িকভাবে বিলম্বিত করা হচ্ছে। বিমানবন্দরে উড়োজাহাজের ভিড় বাড়লে অবতরণকারী ফ্লাইটও সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এদিন প্রায় ৩৭৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রতিটি ফ্লাইটের গড় বিলম্ব ছিল ৪৭ মিনিট। কোনো কোনো উড়োজাহাজকে অবতরণের আগে আকাশে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১টা পর্যন্ত এ সমস্যা চলতে পারে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)