সর্বশেষ

বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক

GyghWeb Popup (3)

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সমসাময়িক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন দুই নেতা।

বৈঠকে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)