সর্বশেষ
ব্রেকিং

সৌদিতে আতঙ্ক! ২৪ ঘণ্টায় ৮ বার সতর্কতা জারি

Saudi alatWeb Popup (3)

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ২৪ ঘণ্টায় আটবার জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। শনিবার ভোরেও রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের দিকে আসা একটি ড্রোন আকাশেই ধ্বংস করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবারও সৌদি আরবের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। এর মধ্যে জিজান লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। হামলার জেরে রিয়াদ ছাড়াও জিজান, আভা, খামিস মুশাইত ও নাজরানে জরুরি সতর্কতা জারি করা হয়।

রিয়াদ ও এর আশপাশের এলাকায় এ নিয়ে টানা তিন রাত সতর্কতা জারি থাকল। এর ঠিক এক দিন আগে রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে হুতিদের হামলায় কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হুতিরা সৌদি আরবের লোহিত সাগরের বন্দর, আকাশসীমা ও বিদ্যুৎকেন্দ্রে আরও হামলার হুমকি দিয়েছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সানা, সাদা, তায়েজ ও হুদাইদাহ বন্দরে হুতিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান জোরদার করেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)