Opens in a new tab
সর্বশেষ

ওমান প্রবাসীর গাড়িতে হাসনাতের ছবি, ৩৫ রিয়াল জরিমানা

Gfbd]Web Popup (3)

ওমানের জাতীয় দিবস উপলক্ষে গাড়ি সাজাতে গিয়ে জরিমানার মুখে পড়েছেন হাবিব উর রহমান নামে এক বাংলাদেশি। তার গাড়ির পেছনের কাচে হাসনাত আব্দুল্লাহর ছবি লাগানো ছিল। এ কারণে তাকে ৩৫ ওমানি রিয়াল জরিমানা দিতে হয়েছে। প্রায়ই একই ভুলের কারণে গত কয়েকদিনে আরও বেশ কয়েকজন বাংলাদেশি এভাবে জরিমানা দিয়েছেন বলে জানা গেছে।

904841185 4464773523776265 7108060589052349736 n

জরিমানার বিবরণ অনুযায়ী, গত ১৩ নভেম্বর সাহাম এলাকায় ‘গাড়িতে স্টিকার বা অতিরিক্ত সামগ্রী লাগানো’র অভিযোগে এ জরিমানা করা হয়। পরদিন ফেসবুকে নিজের অভিজ্ঞতা জানান হাবিব। তিনি লেখেন, প্রিয় মানুষের প্রতি ভালোবাসা থেকে ছবিটি লাগিয়েছিলেন, পরিণতির কথা ভাবেননি। তার ভাষ্য, এবারের মত ঘটনা শুধু জরিমানাতেই থেমেছে। আইন মেনে দ্রুত গাড়ি থেকে এ ধরনের ছবি সরিয়ে ফেলতে অন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

এবার ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গাড়ি সাজানোর অনুমতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। নির্দেশনায় বলা হয়েছে, সাজসজ্জায় শুধু জাতীয় দিবস-সংশ্লিষ্ট ছবি ও বাক্য থাকতে হবে। সামনের কাচ ও পাশের জানালায় স্টিকার নিষিদ্ধ। পেছনের কাচে শুধু ছবি লাগানো যাবে, তবে দৃষ্টিসীমা আটকানো চলবে না। বনেটসহ গাড়িতে কাপড়ের সাজসজ্জা এবং রাজমুকুট ও খঞ্জরের ছবিও নিষিদ্ধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)