Opens in a new tab
সর্বশেষ

ওমানে পুলিশ সেজে প্রবাসীর ১৮ হাজার রিয়াল লুট

Oman policeWeb Popup (3)

ওমানের রাজধানী মাস্কাটে এক প্রবাসীর কাছ থেকে ১৮ হাজার রিয়াল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। ভুক্তভোগী ও গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী—সবাই এশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাস্তায় ওই প্রবাসীকে থামায় তিন ছিনতাইকারী। নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তারা ভুক্তভোগীর কাছে পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে জোর করে তার কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি।

তদন্তে নেমে মাস্কাট পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে। তবে তৃতীয় ব্যক্তি ঘটনার পরপরই ওমান ছেড়ে পালিয়ে যায়। পরে অন্য একটি দেশ থেকে তাকেও ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হয়। এই ঘটনার পর পুলিশ জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। পরিচয়পত্র বা নগদ অর্থ দেওয়ার আগে অবশ্যই তার আসল পরিচয় নিশ্চিত হতে হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)