Opens in a new tab
সর্বশেষ

এবার একযোগে মক্কা ও মদিনা লক্ষ্য করে হামলা

Image 263091 1709532103bdjournalWeb Popup (3)

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথি বিদ্রোহীদের তিনটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রোববার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, মক্কা অঞ্চলের দিকে ছোড়া দুটি এবং মদিনা অঞ্চলে আরেকটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ওই দিন ভোরে রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংসের কথা জানিয়েছিল জোট।

সাম্প্রতিক সময়ে মক্কা-মদিনা লক্ষ্য করে হামলার চেষ্টা বেড়েছে। ১৬ সেপ্টেম্বর মক্কার দক্ষিণে নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই একটি ড্রোন ধ্বংস করা হয়, যা ২০১৭ সালের পর মক্কা লক্ষ্য করে দ্বিতীয়বার আক্রমণের চেষ্টা বলে জোট জানায়। ৩০ অক্টোবর ভোরে মক্কা অঞ্চলে আরেকটি ড্রোন ভূপাতিত হয়; সেদিনই পশ্চিম সৌদি লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়। পরদিন ৩১ অক্টোবর রিয়াদ ও মদিনার দিকে আসা ড্রোন প্রতিহত হয়। এরপর ৩ নভেম্বর ও ৬ নভেম্বর মক্কা অঞ্চলে ড্রোন ভূপাতিত করা হয়। ১১ নভেম্বরও মক্কা ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া দুটি ড্রোন ধ্বংসের কথা জানায় জোট।

সৌদি কর্তৃপক্ষ দুই পবিত্র মসজিদের নিরাপত্তাকে ‘রেড লাইন’ বলে উল্লেখ করেছে। সৌদি জানিয়েছে, দুই পবিত্র মসজিদ ও হজ-ওমরাযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা হুথিদের ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাচ্ছে। ওআইসি এবং অন্যান্য মুসলিম দেশ হামলাগুলোর নিন্দা জানিয়েছে। তবে হুথিরা বারবার মক্কা-মদিনা লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা মদিনায় হামলার এসব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)