Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলে প্রবাসীর মৃত্যু

ImagesWeb Popup (3)

দুবাই থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন মো. এনামুল হক নামে এক প্রবাসী। শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এনামুল হক উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক। সেখানে একটি প্রতিষ্ঠানে সেলাইয়ের ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি। ২০২৩ সালের শেষ দিকে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে সেখানে অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন তিনি।

দীর্ঘ প্রবাসজীবন শেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনামুল। পরে সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়িতে ফেরেন। বাড়িতে আসার পর দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)