Opens in a new tab
সর্বশেষ

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

HghdsaAWeb Popup (3)

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করার দায়ে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশটিতে আইন ভঙ্গের মোট ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আবাসন ও সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে প্রায় এক হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজ দেওয়ার অপরাধে ২৯ জন দালাল বা সহায়তাকারীও ধরা পড়েছেন। বর্তমানে ৪১ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যাদের মধ্যে ২৩ হাজারেরও বেশি মানুষকে দেশে ফেরার কাগজপত্র ঠিক করতে নিজ নিজ দূতাবাসে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ প্রবাসীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি সরকার। কেউ যদি অবৈধভাবে কাউকে প্রবেশে সাহায্য করে, আশ্রয় দেয় বা পরিবহনে সহায়তা করে, তবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত বিশাল অঙ্কের জরিমানা করা হতে পারে। এমনকি অপরাধীদের ব্যবহৃত গাড়ি ও আশ্রয় দেওয়া সম্পত্তিও বাজেয়াপ্ত করার কড়া আইন জারি করেছে দেশটি।

আরো দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)