Opens in a new tab
সর্বশেষ

মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে

Ovhijit3322 6ad73c5bda4c2Web Popup (3)

ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করেছেন তরুণ প্রজন্মের অনলাইন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে তিনি দেশবাসীকে ক্ষমতার এই পট পরিবর্তনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করে অভিজিৎ অভিযোগ করেন, সরকার ধীরে ধীরে মানুষের খাদ্যাভ্যাস, প্রেম-বিয়ে এমনকি ভোটের অধিকারও নিজেদের মুঠোয় নিতে চাইছে। তিনি জানান, দিল্লির যন্তর মন্তরে শুধুমাত্র জাতীয় পতাকা হাতে প্রবেশের অপরাধে তাকে এবং তার দুই সঙ্গীকে জেলে পাঠানো হয়েছিল। তার দাবি, আগামী নির্বাচনকে নিজেদের পক্ষে প্রভাবিত করতেই ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে সুকৌশলে ব্যবহার করছে বর্তমান সরকার।

তরুণ এই নেতা জোর দিয়ে বলেন, তারা কোনোভাবেই অরাজকতাবাদী নন, বরং আম্বেদকর ও গান্ধীর আদর্শে বিশ্বাসী। গত এক দশক ধরে দেশের মানুষ নীরব থাকলেও এখন তারা প্রতিবাদের ভাষায় নিজেদের কণ্ঠস্বর ফিরে পাচ্ছে। উল্লেখ্য, অভিনেতা প্রকাশ রাজের নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল শেষে রাজেন্দ্র ময়দানে এই সভার আয়োজন করা হয়, যেখানে সব বয়সের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)