Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ক্রেন থেকে ভারী বস্তু ছিটকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

Image 323370City

মালয়েশিয়ার জহর বাহরু শহরে কর্মস্থলে ক্রেন থেকে ভারী বস্তু ছিটকে পড়ে তাজ উদ্দিন (৪১) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি কোম্পানিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাজ উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে প্রায় নয় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তাজ উদ্দিন। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিন মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে মাত্র এক মাস আগে তিনি পুনরায় মালয়েশিয়ায় ফিরে যান। প্রবাসে ফেরার এত অল্প সময়ের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। দেশে তাঁর মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

নিহতের চাচা হাফিজুল হক জানান, দীর্ঘকাল ধরে পরিবারের জন্য প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন তাঁর ভাতিজা। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন পুরোপুরি দিশাহারা। এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত খোঁজখবর নিয়ে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate