Long Popup (2)
সর্বশেষ

মাঝপথে সৌদির ৮ তেলবাহী ট্যাংকারের গতিপথ পরিবর্তনে বাধ্য করার দাবি হুতিদের

JhfgfdProbashircityWebPopupUpdate

সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকার মাঝপথে নিজেদের গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ঠিক কবে বা কখন এই ঘটনাগুলো ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই দাবি করেন। তিনি জানান, সৌদি আরবের বিরুদ্ধে তাঁদের সশস্ত্র বাহিনীর চলমান অবরোধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের সশস্ত্র বাহিনীর হাত যতটুকু পৌঁছাতে সক্ষম হবে, সেখানেই সৌদি আরবের যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে গত ২০ জুলাই সৌদি আরবের ওপর আনুষ্ঠানিকভাবে সামুদ্রিক অবরোধ আরোপের কথা ঘোষণা করেছিল হুতি বিদ্রোহীরা। এরপর থেকেই ওই সামুদ্রিক অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

অন্যদিকে, কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতিরা নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে বলে সম্প্রতি যে খবর ছড়িয়েছিল, তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate