Long Popup (2)
সর্বশেষ

নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী

Images (2)ProbashircityWebPopupUpdate

সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ক্যাটলিন ম্যাক্সওয়েল নামে ২২ বছর বয়সী এক তরুণীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এ সময় তার গাড়ি তল্লাশি করে গাঁজাসহ বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিন আগে ঘটা এই ঘটনাটি মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে অস্বাভাবিকভাবে গাড়ি চালানোর কারণে।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী ক্যাটলিন ম্যাক্সওয়েল তার ২০১৭ মডেলের ডজ চ্যালেঞ্জার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক আচরণ করছিলেন। পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করলে তার পায়ের কাছে একটি গ্লক পিস্তল এবং যাত্রী আসন ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তল দেখতে পায়। গাড়ির ভেতর থেকে গাঁজা এবং আগ্নেয়াস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উপযোগী সন্দেহভাজন রূপান্তর যন্ত্রও জব্দ করা হয়। পরবর্তীতে গাড়ির ডিকি (ট্রাঙ্ক) তল্লাশি করে আরও একটি গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একটি রাইফেলে এমন একটি ‘সুইচ’ লাগানো ছিল, যা অস্ত্রটিকে স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা প্রদান করে।

আটকের পর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালনা, সিটবেল্ট না পরা এবং আগ্নেয়াস্ত্র বহনকারী গাড়িতে মাদক রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে মডিফাইড বা পরিবর্তিত আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যুক্ত করা হয়। পুলিশের জেরার মুখে ক্যাটলিন স্বীকার করেছেন যে, তার ২৪ বছর বয়সী প্রেমিক শন কুলি একটি থ্রিডি (3D) প্রিন্টার ব্যবহার করে ফোর্সড রিসেট ট্রিগার বা সুইচের মতো নিষিদ্ধ যন্ত্রাংশ তৈরি করতেন। এই ঘটনায় ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার মূল হোতাদের সন্ধানে তদন্ত চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate