Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের জন্য বদলে গেল মিশরের ভিসার নিয়ম

Db8b937f29fc5fa144fc368255239c26 68909e3428c19ProbashircityWebPopupUpdate

বাংলাদেশি নাগরিকদের জন্য কনস্যুলার সেবা ও ভিসার ফি হালনাগাদ করেছে মিসর। নতুন এই ফি কাঠামোতে ভিসা ইস্যু, নথিপত্র সত্যায়ন এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট সেবার খরচ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (১৭ মে) ঢাকায় অবস্থিত মিসর দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ফি এখন থেকে নতুন হার অনুযায়ী কার্যকর হবে। নতুন নিয়মে সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২০০ টাকা। এ ছাড়া মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য এখন থেকে ১২ হাজার ১৫০ টাকা এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ক্ষেত্রে ৯৫ হাজার ২০০ টাকা ফি দিতে হবে।

Misor

দূতাবাস আরও জানিয়েছে, নতুন এই ফি কাঠামো ভিসা আবেদনপ্রক্রিয়া এবং কনস্যুলার সেবার বিভিন্ন খাতে সরাসরি প্রযোজ্য হবে। ফলে পর্যটন কিংবা দীর্ঘমেয়াদি যেকোনো ভিসায় মিসর ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের এখন থেকে নতুন নির্ধারিত হারেই প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate