সর্বশেষ

শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

Massive fire at shopping mall in Pakistan, 5 deadProbashir city Popup 19 03

পাকিস্তানের করাচিতে গুল প্লাজা নামে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে শহরের ব্যস্ত এমএ জিন্নাহ রোড এলাকায় আগুনের সূত্রপাত হয়। রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিনির্বাপণের পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

Jagonews24 thumbnail

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের বরাতে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। করাচির দক্ষিণাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে তিনটি মরদেহ আনা হয়, যাদের সবাই আগেই মারা গিয়েছিলেন বলে চিকিৎসকরা জানান।

রেসকিউ ১১২২ কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত আগুন মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, গুল প্লাজায় প্রায় ১ হাজার ২০০ দোকান রয়েছে, যেখানে পোশাক, ক্রোকারিজ, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী ও পারফিউমসহ বিপুল পরিমাণ দাহ্য পণ্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

আগুন নেভাতে রোববার সকালে অন্তত ২০টি ফায়ার টেন্ডার কাজ করলেও ভবনটির পুরোনো কাঠামোর কারণে উদ্ধার কাজে ঝুঁকি তৈরি হয়েছে। আগুনের তাপে ভবনের একটি অংশ ধসে পড়ার খবর নিশ্চিত করেছে এধি ফাউন্ডেশন। এ কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে রেসকিউ ১১২২।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিচতলার কোনো একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03