সর্বশেষ

মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ২৮

28 rescued including women and children while being trafficked to MalaysiaProbashir city Popup 19 03

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মানবপাচারকারীরা কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমবেত করেছে। তথ্যের সত্যতা যাচাই করতে সোমবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও টেকনাফ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ মানবপাচার চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে এবং উচ্চ বেতনের কাজের প্রলোভন দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল। দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে বলেও তাঁরা জানান।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়; ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তবে পলাতক পাচারকারীদের সনাক্ত ও গ্রেপ্তারে কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

মানবপাচারের এই চেষ্টাকে প্রতিহত করে ২৮ জনের জীবন রক্ষা সম্ভব হওয়ায় স্থানীয় প্রশাসন কোস্ট গার্ডের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছে। মানবপাচার প্রতিরোধে উপকূলজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03