সর্বশেষ

দুবাইয়ে জমকালো আয়োজনে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক এয়ার শো

UaeCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে জাঁকজমকপূর্ণভাবে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ এভিয়েশন প্রদর্শনী ‘দুবাই এয়ার শো ২০২৪’। পাঁচ দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনটি শুরু হয়েছে গত সোমবার (১৭ নভেম্বর) এবং আগামী শুক্রবার (২১ নভেম্বর) শেষ হবে। ১৯৮৯ সালে প্রথমবারের মতো শুরু হওয়া এই প্রদর্শনীর এটি ১৯তম আসর।

দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের বিস্তীর্ণ চত্বরে অনুষ্ঠিত এই শোতে অংশ নিয়েছে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক কোম্পানি। তাদের প্রদর্শনী দেখতে হাজির হয়েছেন প্রায় দেড় লাখ দর্শক, এভিয়েশন বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ১১৫ দেশের ৪৯০টি সামরিক ও বেসামরিক প্রতিনিধিদল। অংশগ্রহণের সংখ্যার দিক থেকে এটিই এখন অঞ্চলের সবচেয়ে বড় এভিয়েশন সমাবেশ।

এবারের আয়োজনে রয়েছে ২১টি দেশের প্যাভিলিয়ন, যার মধ্যে মরক্কোর প্রথমবার অংশগ্রহণ বিশেষ দৃষ্টি কেড়েছে। এছাড়া উপস্থিত ৯৮টি কর্পোরেট প্রতিষ্ঠান, ১২০টি নতুন উদ্ভাবনী প্রকল্প এবং ৫০টির বেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ শোকে আরও সমৃদ্ধ করেছে।

এয়ার শোতে হাজির হয়েছেন এয়ারবাস ও বোয়িংয়ের মতো বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছে ১৫০টি এয়ারবাস বিমান কেনার, যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ। অন্যদিকে এমিরেটস জানিয়েছে, তারা ৬৫টি নতুন বোয়িং ট্রিপল সেভেন বিমান যুক্ত করবে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ৩৮ বিলিয়ন ডলার।

সামরিক ও বেসামরিক উভয় খাতের সর্বাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত আকাশযান, হেলিকপ্টার, ড্রোন, এয়ার ট্যাক্সি এবং ভবিষ্যৎনির্ভর উড়ুক্কু স্কুটার প্রদর্শনের মাধ্যমে এবারের আয়োজন বৈশ্বিক নজর কেড়েছে। এ শোকে ঘিরে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের নগর দুবাই এখন কার্যত বিশ্ব এভিয়েশনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup