সর্বশেষ

ভিসা প্রত্যাখ্যান, উপদেষ্টা বললেন— ‘নিজেরাই দায়ী’

Visa rejection, advisor says 'we are responsible'City ads Investment (1)

বিভিন্ন দেশ সম্প্রতি বাংলাদেশিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এ পরিস্থিতির জন্য মূলত বাংলাদেশিরাই নিজেরা দায়ী। বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সামগ্রিক সুনাম প্রশ্নের মুখে পড়েছে, যার প্রভাব পড়ছে ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যেতে ইচ্ছুকদের মধ্যে ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ বেড়েছে।

জার্মানির উদাহরণ টেনে তিনি বলেন, দেশটির শিক্ষাব্যবস্থা উন্নত ও বিনামূল্যে হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। বর্তমানে প্রায় ৮০ হাজার আবেদন জমা পড়েছে, কিন্তু জার্মান দূতাবাসের সক্ষমতা বছরে মাত্র দুই হাজার কেস প্রক্রিয়াকরণের। তিনি জানান, পাকিস্তান থেকে প্রতিবছর নয় হাজার শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়, তাই বাংলাদেশ থেকেও একই সুযোগের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, সেসব দেশের ভিসা পাওয়া এখন আরও জটিল হয়ে পড়েছে। বিশেষত শিক্ষা ও কাজের ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের সরাসরি উপস্থিত থাকতে হয়, যা এখন বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ভারতের ভিসা প্রাপ্তি কঠিন হওয়ায় দিল্লি-নির্ভর এসব প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সমস্যার বিকল্প সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে। যেমন, অতীতে সার্বিয়ার ভিসা ভিয়েতনাম থেকে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এমন ব্যবস্থা বাড়ানো যায় কি না, তা নিয়ে কাজ চলছে। তবে তিনি স্পষ্টভাবে বলেন, ভিসা প্রদান সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের সার্বভৌম সিদ্ধান্ত, তাই কোনো দেশকে এতে বাধ্য করা সম্ভব নয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup