Long Popup (2)
সর্বশেষ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

132240ProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Whatsapp image 2025 10 08 at 8.46.54 pm

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা গণমাধ্যমকে জানান, হতাহতরা সবাই মাছ ধরার কাজে নিযুক্ত ছিলেন। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। গাড়িতে ১১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন। বাকি একজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর থেকে মাছ ধরে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যুতে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate