সর্বশেষ

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর

AfgProbashir city Popup 19 03

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছেছে ১৩ বছর বয়সী এক কিশোর। ঘটনাটি ঘটে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে, কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণের পর।

সরকারি সূত্রে জানা যায়, কুন্দুজের ওই কিশোর গোপনে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে এবং বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে। দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লিতে নামার পর নিরাপত্তা কর্মীরা বিমানের নিয়ন্ত্রণ এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে আটক করেন।

বিমানসংস্থার কর্মীরা পরে তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, কৌতূহল থেকেই সে বিমানে উঠে পড়েছিল। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই সে ল্যান্ডিং গিয়ারে ঢুকে পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে একই ফ্লাইটে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে। নিরাপত্তা বাহিনী ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে, যাতে ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো যায়।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা নিরাপত্তার ঘাটতির দিকেই ইঙ্গিত দেয়, যা দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03