সর্বশেষ

সৌদিতে নতুন আইন, না মানলে কঠোর শাস্তি

Saudi flagProbashir city Popup 19 03

সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে চালু হলো একগুচ্ছ নতুন আইন ও কঠোর বিধিনিষেধ। দেশটির জেনারেল অথরিটি অব মিডিয়া রেগুলেশন সোমবার (২২ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে এসব নিয়মের ঘোষণা দেয়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইনে অনলাইন কনটেন্টে কটূক্তি, গুজব ছড়ানো, ব্যক্তিগত সম্পদ প্রদর্শন, অশোভন পোশাক পরা এবং বংশ বা গোত্র নিয়ে অহংকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কেউ আর সামাজিক মাধ্যমে অন্যকে ব্যঙ্গ বা হয়রানি করতে পারবেন না। ব্যক্তিগত বা পারিবারিক গোপনীয়তা প্রকাশ করা, অশ্লীল ভাষা ব্যবহার কিংবা অর্থ, গাড়ি বা জমিজমার মতো সম্পদ দেখিয়ে আভিজাত্য প্রদর্শন করাও যাবে না।

পোশাকের ক্ষেত্রেও আনা হয়েছে কঠোরতা। কাঁধ থেকে পা পর্যন্ত উন্মুক্ত রাখে এমন পোশাক, আঁটসাঁট বা স্বচ্ছ কাপড় পরে কনটেন্ট তৈরি করা নিষিদ্ধ। এছাড়া দৈনন্দিন জীবনের পোস্টে শিশু বা গৃহকর্মীদের উপস্থাপন করা যাবে না।

গালফ নিউজ জানায়, এসব নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ মূলত দেশটির দ্রুত বর্ধনশীল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার অংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03