সর্বশেষ

আমিরাতে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

করাচিতে বিমান বাংলাদেশের জরুরি অবতরণCity ads Investment (1)

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। ফলে ওই বিমানে থাকা ১৭৮ যাত্রী আটকা পড়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা।

তিনি জানান, উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়। আটকে পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে পাঠানো হয়েছে, আর ভিসাজনিত জটিলতার কারণে তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে বুধবার রাতে আরেকটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সারাই শেষ হলে রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। এতে নারী, শিশু ও প্রবীণসহ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

সিলেটের যাত্রী আব্দুল আহাদ জিহাদি জানান, “বোর্ডিং শেষ করে উড়োজাহাজে উঠলেও ত্রুটি ধরা পড়ায় আমরা এখন হোটেলে আছি। দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছে।” অপর এক যাত্রী আবুধাবির হাবিব আহমেদ বলেন, “দ্রুত ঢাকায় ফেরার জন্য বিমানের ফ্লাইট নিয়েছিলাম। কিন্তু বিলম্বের কারণে সবার জন্যই বড় ধরনের দুর্ভোগ তৈরি হয়েছে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ত্রুটি মেরামতের পর দ্রুতই যাত্রীদের গন্তব্যে পাঠানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup