সর্বশেষ

যাত্রীকে অস্বাস্থ্যকর ও নোংরা আসন দেওয়ায় এয়ারলাইনসকে জরিমানা

Airlines fined for giving passengers unsanitary and dirty seatsProbashir city Popup 19 03

অস্বাস্থ্যকর ও দাগযুক্ত আসন দেওয়ার ঘটনায় ইন্ডিগো এয়ারলাইনসকে এক নারী যাত্রীর কাছে ১ লাখ ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে নয়া দিল্লির এক ভোক্তা আদালত। পাশাপাশি মামলা পরিচালনার খরচ হিসেবে আরও ২৫ হাজার রুপি পরিশোধ করতে বলা হয়েছে।

দিল্লি ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাপতি পুনম চৌধুরী এবং সদস্য বারিক আহমেদ ও শেখর চন্দ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চে পিঙ্কি নামে ওই নারী যাত্রীর অভিযোগের শুনানি হয়। অভিযোগে তিনি জানান, চলতি বছরের ২ জানুয়ারি বাকু থেকে দিল্লি ফেরার পথে তাকে নোংরা ও দাগযুক্ত আসন দেওয়া হয়। বিষয়টি জানালেও কর্তৃপক্ষ তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি এবং অসংবেদনশীল আচরণ করেছে।

প্রতিউত্তরে ইন্ডিগো কর্তৃপক্ষ দাবি করে, বিষয়টি জানার পর যাত্রীকে অন্য আসনে বসানো হয় এবং সেই আসনেই তিনি যাত্রা শেষ করেন। তবে কমিশন প্রমাণ ও নথি পর্যালোচনা করে জানায়, যাত্রার সময় প্রথমেই যাত্রীকে সঠিক ও স্বাস্থ্যসম্মত আসন দেওয়ার দায়িত্ব ছিল কর্তৃপক্ষের, যা তারা পালন করতে ব্যর্থ হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়, ভোগান্তি, মানসিক চাপ ও শারীরিক অসুবিধার জন্য ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি, ইন্ডিগো প্রয়োজনীয় সিচুয়েশন ডাটা ডিসপ্লে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে। এই গুরুত্বপূর্ণ নথি না থাকার কারণে তাদের আত্মপক্ষ সমর্থন দুর্বল হয়ে পড়ে। আদালতের মতে, এ ঘটনায় স্পষ্টভাবেই সেবায় ঘাটতি ছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03