সর্বশেষ

৭ দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

'us israel will attack iran again within 7 days'City ads Investment (1)

ইরানের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের এক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনাল-এর এক লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক ইব্রাহিম মোত্তাকি বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের যৌথ আক্রমণাত্মক প্রস্তুতির ‘সংক্ষিপ্ত বিরতি’ হিসেবে দেখছে। তার মতে, এ সময়ের মধ্যে তারা সামরিক কৌশল পুনর্গঠন করে আবার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

মোত্তাকি দাবি করেন, ইসরায়েল অচিরেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে ‘আকস্মিক ও ধ্বংসাত্মক’ হামলা শুরু করবে। তিনি বলেন, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও কৌশলগত পর্যবেক্ষণ অনুযায়ী, এই হামলা খুব বেশি দেরি নয়—সম্ভবত এক সপ্তাহের মধ্যেই ঘটতে পারে।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির এই সময়টিকে যদি ইরান গুরুত্ব সহকারে না নেয়, তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মোত্তাকি আশঙ্কা প্রকাশ করে জানান, এই দফায় হামলার লক্ষ্যবস্তু হতে পারেন ইরানের শীর্ষ কর্মকর্তারাও।

উল্লেখ্য, টানা ১২ দিনের সংঘাতের পর গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে এই বিরতি কতটা স্থায়ী হবে, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup