সর্বশেষ

ওমানের নতুন চমক, সালালাহ বিমানবন্দরে চালু হচ্ছে ব্যতিক্রমী সুবিধা

New service launching at salalah airport in the middle eastWeb Popup (3)

বিমানভ্রমণ যেন একটু বেশি আরামদায়ক হয়, সেই লক্ষ্যেই এবার ওমানের সালালাহ বিমানবন্দর চালু করতে যাচ্ছে নতুন এক সুবিধা, ড্রাইভ-থ্রু চেক-ইন। যার ফলে যাত্রীরা এখন গাড়ি থেকে না নেমেই চেক-ইন করতে পারবেন। সেই সাথে সংগ্রহ করতে পারবেন বোর্ডিং পাস। এমনকি লাগেজও জমা দিতে পারবেন।

এই সেবা চালু হচ্ছে ১৫ জুলাই থেকে এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সালালাহ বিমানবন্দর এই প্রকল্পের নাম দিয়েছে ‘ট্রাভেল ইজিয়ার’। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এই সেবা। যাত্রীরা তাদের ফ্লাইটের সময়ের ১২ ঘণ্টা আগেও এসে চেক-ইন করতে পারবেন।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খারিফ ঘিরে সালালাহ শহরে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। সেই চাপ সামলাতেই এই নতুন সুবিধা চালু করছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য যাত্রা আরও ঝামেলাবিহীন ও সময় সাশ্রয়ী করতে এই অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সময়েই ওমান এয়ার প্রতিদিন সর্বোচ্চ ১২টি ফ্লাইট পরিচালনা করবে। কম খরচের এয়ারলাইন সালামএয়ারও তাদের ফ্লাইট সংখ্যা বাড়াবে বলে জানিয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup