Opens in a new tab
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির অপরাধে ২ বাংলাদেশির কারাদণ্ড

2 bangladeshis sentenced to prison for vote fraud in usWeb Popup (3)

২০২১ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মিলবোর্ন বরোতে মেয়র নির্বাচনে জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস ১৮ জুন এক ঘোষণায় এ তথ্য জানায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সাবেক কাউন্সিল সদস্য নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। আদালত নুরুল হাসানকে তিন বছর (৩৬ মাস) এবং রফিকুল ইসলামকে এক বছর একদিনের কারাদণ্ড দিয়েছেন। তাদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে এ দুজন পরিকল্পিতভাবে ভোট জালিয়াতি করেন। তারা শহরের বাইরের ঠিকানা ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন করেন, মেইল-ইন ব্যালটের জন্য আবেদন করে সেগুলো নিজেরা পূরণ করে নিজেরা ভোট প্রদান করেন। এসব কাজে সহযোগিতা করেছিলেন আরও একজন কাউন্সিল সদস্য মো. মনসুর আলী, যার বিরুদ্ধে সাজার রায় আসছে আগামী সপ্তাহে।

আদালত এই কর্মকাণ্ডকে ‘গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছে। বিচারক মন্তব্য করেন, এ ধরনের অপরাধ নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থাকে দুর্বল করে। ফলে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি হয়ে পড়ে।

এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ভবিষ্যতে ভোটার যাচাই ও নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)