সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Bangladeshi killed in road accident in malaysiaCity ads Investment (1)

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিন জেলার কামপুং বারু এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ি ও একটি হোন্ডা সি ১০০ মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাংলাদেশি নির্মাণশ্রমিক প্রাণ হারান। মোটরসাইকেল আরোহী স্থানীয় মালয়েশীয় নাগরিককে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাম্পিন পুলিশের প্রধান আমিরুদ্দিন সারিম্যান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় গাড়িটি ট্রাফিক সিগনালে সবুজ বাতি পেয়ে অগ্রসর হলে মোটরসাইকেলটি ডান দিক থেকে আইন অমান্য করে ধাক্কা দেয়। এতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গাড়িচালকও আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup