সর্বশেষ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে সৌদি প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

Girlfriend goes on hunger strike at expatriate's house demanding recognition of wifeCity ads Investment (1)

স্ত্রীর মর্যাদা ও অধিকার চাইলে অনশন শুরু করেছেন এক তরুণী। বরিশালের গৌরনদীর হাপানিয়া গ্রামে  সোমবার সকাল থেকে এই অনশন শুরু হয়।

তরুণীর দাবি, একই গ্রামের সৌদি প্রবাসী জলিল হাওলাদারের সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে বরিশালের উজিরপুর উপজেলার একটা কাজিতে পাঁচ লাখ টাকা কাবিননামায় তাদের বিয়েও সম্পন্ন হয়।

কিন্তু সাম্প্রতিকালে জলিল দেশে ফিরে অপর কারো সাথে বিয়ের উদ্যোগ নেন। এই খবর পেয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের লক্ষ্যে অনশন শুরু করেছিলেন সেই তরুণী। এর আগে জলিল আত্মগোপন করেছিলেন বলেও উল্লেখ করেছেন অনশনকারী।

গৌরনদীর মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার পরামর্শ দিয়েছে। অনশনকারী ও তাঁর পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছিলেন যে, আইন ও সালিশের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup