সর্বশেষ

১১১ পুরুষ ও ৭ নারী বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

Trump administration deports 111 men and 7 women from bangladeshProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে এ পর্যন্ত 118 জন বাংলাদেশের নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে 111জন পুরুষ ও 7জন নারী।

সবশেষ ঈদুল আযহার পর দিন অর্থাৎ 8 জুন বিশেষ চার্টার্ড ফ্লাইটে আরও 42জন বাংলাদেশের নাগরিক দেশে ফিরে এসেন। পুলিশ বিশেষ শাখা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র সোমবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

একজন ইমিগ্রেশন কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো বাংলাদেশের নাগরিকরা সবাই মানবিক আচরণের মুখোমুখি হয়েছিলেন। তাদের কারো হাতকড়া পরানো হয়নি এবং বাংলাদেশের অনুরোধে যুক্তরাষ্ট্র সেই মান বজায় রাখার আশ্বাসও দিয়েছে।

অন্য এক কর্মকর্তা বলেন, এর আগে 8 এপ্রিলও অপর এক বিশেষ ফ্লাইটে 42জনকে দেশে ফেরত আনা হয়। সেই ফ্লাইটে নেপালেরও কিছু যাত্রী ছিল। বাংলাদেশের 42জনের মধ্যে 16জনের সম্পূর্ণ ও বৈধ কাগজপত্র ছিল না, যা তাদের গ্রহণে জটিলতা সৃষ্টি করে।

কয়েক ঘণ্টা ধরে তাদের তথ্য ও নথিপত্র যাচাই করার পর বাংলাদেশের কর্তৃপক্ষ তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate