সর্বশেষ

ছেলে প্রবাসে যাবে, কাপড় ইস্ত্রি করতে গিয়ে মায়ের মৃত্যু

Son to go abroad, mother dies while ironing clothesProbashir city Popup 19 03

সৌদি আরবে পাড়ি দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক তরুণ। রোববার (১৫ জুন) রাতে ঢাকায় রওনা দেওয়ার কথা ছিল ওয়াসিম নামের ওই যুবকের। তাকে পরিপাটি করে দিতে কাপড় ইস্ত্রি করছিলেন মা শিল্পী বেগম। কিন্তু ওই মায়ের আর আদরে ভরা বিদায় জানানো হয়নি ছেলেকে—ইস্ত্রির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

দুর্ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায় আখাউড়ার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায়। নিহত শিল্পী বেগম ছিলেন ইরাক প্রবাসী জলফু মিয়ার স্ত্রী। পরিবারের স্বপ্ন পূরণে একমাত্র ছেলে ওয়াসিম সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই প্রস্তুতির মধ্যেই নেমে আসে অপ্রত্যাশিত এই শোক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের কাপড় ইস্ত্রি করার সময় হঠাৎ বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন শিল্পী বেগম। সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। একইসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. তাজু মিয়া জানান, এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও প্রতিবেশীরা হতবিহ্বল। রাতেই স্থানীয় একটি মসজিদে জানাজা শেষে ইমামুরি কবরস্থানে শিল্পী বেগমকে দাফন করা হয়।

মায়ের দাফন সম্পন্ন করে অনেকটা ভারাক্রান্ত মন নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ছেলে ওয়াসিম। সোমবার বেলা ১২টার ফ্লাইটে তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। মায়ের বিদায় না নিতে পারার যন্ত্রণায় কাতর ছেলের কান্না ছুঁয়ে যায় এলাকাবাসীকেও।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03