সর্বশেষ

নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি

নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতিProbashir city Popup 19 03

ইরাকের তরুণ প্রোগ্রামার মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্র তার ব্যতিক্রমী প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে নাসার কাছ থেকে বিশেষ স্বীকৃতি লাভ করেছেন।

মাত্র ১১ বছর বয়সে প্রোগ্রামিংয়ের জগতে পা রাখা ‘কিং অব কোডস’ খ্যাত মুনতাধার ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই এই অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছেন। সম্প্রতি তিনি নাসার ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এর মধ্যে একটি ছিল কোড ইনজেকশনের মাধ্যমে ডেটা ফাঁসের ঝুঁকি এবং অন্যটি ‘ওপেন রিডাইরেক্ট’ জনিত নিরাপত্তা ত্রুটি। কোড ইনজেকশন হলো ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে ওয়েবসাইট থেকে সংবেদনশীল তথ্য চুরি করা অথবা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়া, যা একটি পরিচিত হ্যাকিং কৌশল। অন্যদিকে, ‘ওপেন রিডাইরেক্ট’ হলো এমন একটি নিরাপত্তা ত্রুটি যার মাধ্যমে একটি ওয়েবসাইট ব্যবহারকারীদের কোনো প্রকার যাচাই ছাড়াই অন্য কোনো লিংকে পাঠিয়ে দেয় এবং সেই লিংকটি হ্যাকাররা নিয়ন্ত্রণ করতে পারে।

মুনতাধার তার গবেষণায় প্রাপ্ত বিস্তারিত তথ্য সরাসরি নাসার কাছে পাঠান। তার দক্ষতা এবং দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়ে নাসা তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও একটি স্বীকৃতিপত্র প্রদান করে। ওই স্বীকৃতিপত্রে নাসা উল্লেখ করে, ‘আমাদের সাইবার নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে আপনার মূল্যবান অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।’

নিজ উদ্যোগে এই অসাধারণ কৃতিত্বের মাধ্যমে মুনতাধার প্রমাণ করেছেন যে সীমিত সুযোগ থাকা সত্ত্বেও ইরাকের তরুণদের মধ্যে অসীম সম্ভাবনা ও প্রতিভা বিদ্যমান। তার এই অর্জন শুধু ইরাকের জন্যই গর্বের বিষয় নয়, বরং বিশ্ব মঞ্চে ইরাকি তরুণদের অগ্রযাত্রার পথে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03