সর্বশেষ

সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

19840750b208908412e38f4c6fe2e7e36e08c236086df63bCity ads Investment (1)

তিন বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর, পেরুর একটি আদালত মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির সাবেক রাষ্ট্রপতি ওলান্টা হুমালাকে অবৈধ তহবিল গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড প্রদান করেছেন। রাজধানী লিমার আদালত জানায়, হুমালা ২০০৬ এবং ২০১১ সালে তার নির্বাচনী প্রচারণার জন্য একটি ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থার কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছিলেন।

এই মামলায় হুমালার স্ত্রী নাদিন হেরেডিয়াকেও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হুমালা আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন, তবে তার স্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানিতে অংশ নেন।

অন্যদিকে, পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ব্রাজিল হেরেডিয়াকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং তার সন্তানের সাথে নিরাপদে সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। এর আগে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হুমালাকে ২০ বছর এবং হেরেডিয়াকে ২৬ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে ৬২ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি এবং তার স্ত্রী উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, হুমালা ২০০৬ সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় তিনি ভেনেজুয়েলার তৎকালীন রাষ্ট্রপতি হুগো শ্যাভেজের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন এবং আইনজীবীদের অভিযোগ, হুমালা তার নির্বাচনী প্রচারণার জন্য শ্যাভেজের কাছ থেকেও অবৈধ তহবিল গ্রহণ করেছিলেন। সাবেক সামরিক কর্মকর্তা ওলান্টা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup