সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নির্দেশনা

শাহজালাল বিমানবন্দরে ১০ ফ্লাইট বাতিলCity ads Investment (1)

পবিত্র রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম শনিবার (১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইফতার ও সেহেরির সময়ও সকল সেবা যথারীতি চালু থাকবে। যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য বিমানবন্দরের সব প্রবেশ ও প্রস্থান গেট খোলা রাখা এবং নিরাপত্তা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, বিমানবন্দরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ইফতার ও সেহেরির সময়। বিমান সংস্থাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে, যেন যাত্রীদের লাগেজ যথাযথভাবে সরবরাহ করা হয় এবং কোনো লাগেজ ফেলে না রাখা হয়।

বিমানবন্দরের জরুরি পরিষেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিউটি ডেস্ক ও কাউন্টারগুলোতে কর্মরতদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে, যাতে সেবা প্রদান ব্যাহত না হয়।

নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, “রমজানে আমরা যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে চাই। তাই সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বজায় রাখতে হবে।”

তিনি সকল সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা রমজান মাসে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই।”

এ উদ্যোগের ফলে রমজানে ভ্রমণরত যাত্রীদের জন্য বিমানবন্দরের পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03