সর্বশেষ

দুবাইয়ে পুলিশের বিশেষ অভিযান শুরু

দুবাইয়ে পুলিশের বিশেষ অভিযান শুরুCity ads Investment (1)

পবিত্র রমজান মাসে পথে-ঘাটে ভিক্ষাবৃত্তি রোধ করতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ের পুলিশ। শুক্রবার থেকেই শুরু হয়েছে এ অভিযান। পুরো রমজান মাসজুড়ে এ অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা। যাদের একটি বড় অংশ পাকিস্তানি। রমজান মাসে দুবাইয়ে ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায়।

পুলিশের তথ্য অনুসারে, শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা, শারীরিক অক্ষমতাতে প্রদর্শন করা সহানুভূতি অর্জনের চেষ্টা, অসুস্থতা বা আহত হওয়ার ভান করা, মসজিদ নির্মাণের ভূয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা।

দুবাইয়ে প্রথম ভিক্ষুকবিরোধী অভিযান হয়েছিল ২০১৯ সালের রমজান মাসে। তারপর থেকে প্রতি বছর রমজানে পরিচালিত হচ্ছে অভিযান। দুবাই পুলিশের তথ্য অনুসারে, গত পাঁচ বছরের অভিযানে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে ২০৮৫ জন ভিক্ষুককে। এর মধ্যে গত বছর রমজান মাসে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন ৩৮৪ জন ভিক্ষুক।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup