সর্বশেষ

সৌদি আরবে ২১ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার

সৌদি আরবে ২১ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতারCity ads Investment (1)

সৌদি আরবে ২১ হাজার ২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেফতার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি তথ্যানুযায়ী- গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ হাজার ২০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৯১১ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ১০৯ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৩৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিউপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup