সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবলীগ নেতা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবলীগ নেতাCity ads Investment (1)

নবীনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শেখ হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মালাই গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা।

আটক শেখ হাফিজুর রহমান উপজেলার জিনদপুর ইউনিয়নের মলাই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

৮নং ওয়ার্ড সদস্য মাইনুদ্দিন ঝন্টু জানান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান বৃহস্পতিবার দিনগত রাতে মালাই গ্রামের স্কুলের পাশে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় গ্রামবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। পরে কোন এক ফাঁকে তিনি পালিয়ে যান।

ওই গ্রামের সাবেক মেম্বার সোলায়মান জানান, রাত আড়াইটার দিকে গ্রামবাসী ফোন করে যুবলীগ নেতা আটকের বিষয়টি জানায়। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup