Opens in a new tab
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধেWeb Popup (3)

পাওনা টাকা ও চেক ফেরত দেওয়ার কথা বলে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেদায়েত রুবেলের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত রুবেল জেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কর্মরত এবং সম্পর্কে ওই প্রবাসীর স্ত্রীর চাচাতো ভাশুর।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল ওই সৌদি প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাঙ্গাইল পৌর শহরে জমি কিনে দেওয়ার কথা বলে নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা ও চেক নেয়। কিন্তু পরবর্তীতে জমি কিনে দেয়নি সে।

এছাড়া টাকা ও চেক ফেরত না দিয়ে উল্টো কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে টাকা দেওয়ার জন্য প্রবাসীর বাড়িতে যায় রুবেল। পরে বাড়িতে কেউ না থাকায় এবং টাকা দেওয়ার আশ্বাসে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে।

ওই প্রবাসীর স্ত্রীর শাশুড়ি লাইলী বেগম জানায়, ছেলে টাকা পাঠাতো, সেই টাকা রুবেল আত্মসাৎ করেছে। এখন লাখ লাখ টাকা নিয়ে অস্বীকার করছে। ছেলেও তার বউকে বলেছে টাকা তুলতে না পারলে তার সাথে সংসার করবে না। এলাকার মানুষ সাক্ষী হতে চায় না ভয়ে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানায়, প্রবাস থেকে স্বামীর পাঠানো টাকা জমিয়ে শহরে একটা জমি কিনতে ভাশুর রুবেলের কাছে টাকা ও চেক দিয়ে ছিলাম। কিন্তু সে জমি কিনে দেয়নি। পরে টাকা এবং চেকও ফেরত দেয়নি। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি নিয়ে থানায় মামলা গ্রহণ না করলে পরে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছি।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেদায়েত রুবেল বলেন, ঘটনাটি মিথ্যা। আমার বিরুদ্ধে গ্রামের কিছু কুচক্র ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তভার ডিবিতে দেওয়া হয়েছে। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, ঘটনাটি তার ব্যক্তিগত। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup