সর্বশেষ

প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ করা হচ্ছে, থাকবে ‘না’ ভোটের ব্যবস্থা

প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ করা হচ্ছে, থাকবে ‘না’ ভোটের ব্যবস্থাProbashir city Popup 19 03

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশকে সমৃদ্ধ করছে। অথচ তাদেরই ভোট দেয়ার সুযোগ নেই। দেশ গঠনে তাদের মতামতের ভূমিকায় প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছি আমরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ‘স্থানীয় সরকার শক্তিশালী ও গতিশীলকরণ: সংস্কার ভাবনা ২০২৪’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রবাসীদের পাশাপাশি অনেক বৃদ্ধ, প্রতিবন্ধী, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তরা, সাংবাদিকসহ অনেকে ভোট দিতে পারেন না। তাদেরকেও কীভাবে ভোটের আওতায় আনা যায় তা নিয়েও কাজ করছি আমরা।

একক প্রার্থীর নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘একক প্রার্থী থাকলেও আগামীতে বিনাভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না। কারণ ‘না’ ভোট চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। অন্য কোনো প্রার্থী না থাকলে এক্ষেত্রে ‘না’ ভোটই একজন প্রার্থীর ভূমিকায় থাকবে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা সামনে পোস্টাল ভোট কার্যকর করার উদ্যোগ নিয়েছি। যারা পোস্টাল ভোট দেবেন তারা আগে আবেদন করবেন। অনলাইনের পাশাপাশি উপজেলা নির্বাচন কার্যালয় থেকেও পোস্টাল ভোটের আবেদনের ব্যবস্থা থাকবে। বাংলাদেশে আইনগতভাবে পোস্টাল ভোট চালু আছে, কিন্তু কার্যকারিতা নেই। আমরা এই ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছি।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারের আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মাসুদা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাসুদা খাতুন শেফালী।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ছামছুল আলম, বার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের মতামত তুলে ধরেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03