Long Popup (2)
সর্বশেষ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Fire at jatiya party central officeCity

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলা শুরু হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছায়। সেসময় তারা পুলিশের দিকে ইটপাটকেল ও জুতা ছুড়ে মারতে থাকে। পরে সন্ধ্যার পর তারা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

Fire at jatiya party central offic

হামলার সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ পথচারীরাও নিরাপত্তাহীনতায় পড়েন। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।

রাত পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। তবে ঠিক কী কারণে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পরিস্থিতি স্থিতিশীল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate