সর্বশেষ

নতুন বছরে বড় অভিযানের শঙ্কায় অবৈধ প্রবাসীরা

ওমানের ব্যাংক থেকে গ্রাহককে ছিনতাই, ৫ প্রবাসী গ্রেপ্তারProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। ফলে সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের একটি সুযোগও বন্ধ হচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনোভাবেই অবৈধ অভিবাসীদের থাকতে দেওয়া হবে না। ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধদের নিজ নিজ দেশে ফিরতে হবে।

প্রত্যাবাসন কর্মসূচি শেষ হওয়ার পরে অভিবাসন কর্তৃপক্ষ ১ জানুয়ারি থেকে ব্যাপক হারে ধরপাকড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন বছর থেকে সারা দেশে কার্যক্রম বাড়ানো হবে, বলেছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ।

মালয়েশিয়ার এমন দৃঢ় সিদ্ধান্তের মধ্যে অবৈধ প্রবাসীদের ঘরে ফিরে আসতে হচ্ছে। বিদায়ী বছরের মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এ পর্যন্ত নাম নিবন্ধন করেছেন ১১১টি দেশের মোট ২ লাখ ১৬ হাজার ৪৭১ জন অবৈধ অভিবাসী।

গত ১২ ডিসেম্বর পর্যন্ত, চারটি দেশ যেখানে সর্বাধিক সংখ্যক প্রত্যাবাসন করা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশও।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03