সর্বশেষ

ঢাকায় হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

International islamic book fair being held in dhakaProbashircityWebPopupUpdate

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে। পাকিস্তান, মিশর ও লেবাননের চারটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ইতিমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। দেশি-বিদেশি মিলিয়ে শতাধিক প্রকাশক মেলায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের ডিজির সভাকক্ষে। এবারই প্রথম মেলার পরিসর বায়তুল মোকাররমের পূর্ব গেইট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এতে থাকবে শিশুচত্বর, মিডিয়া কর্ণার, মহিলাদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন ও লেখক কর্ণার, পাশাপাশি চা–কফি ও ফুড কর্ণার। পাঠক-দর্শনার্থীদের জন্য ইনফরমেশন সেন্টার এবং বড় মঞ্চে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই প্রকাশনা অনুষ্ঠিত হবে।

উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। নব্বইয়ের দশকের শেষভাগে শুরু হওয়া এই মেলা ধীরে ধীরে দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় রূপ নিয়েছে। আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ায় ইসলামি জ্ঞানচর্চা ও তরুণদের উদ্বুদ্ধ করতে এটি বিশেষ ভূমিকা রাখছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate