সর্বশেষ

এবার হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

5 bangladeshis die during hajj this timeProbashir city Popup 19 03

হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে জানা যায়, এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মৃত হজযাত্রীরা হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান, কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান, পঞ্চগড় সদরের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর ও জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য মোট ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৫টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হবে আগামী ৩১ মে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে যাবেন। এ বছর হজ কার্যক্রমে অংশ নিচ্ছে মোট ৭০টি হজ এজেন্সি।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03