সর্বশেষ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

D iunuusWeb Popup (3)

হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই নোটিশ পাঠান।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই মূলত ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশজুড়ে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৯০২টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামের সংক্রমণে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮০৩টি শিশুর প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup