Long Popup (2)
সর্বশেষ

হজে মোট ৫০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

Jau54ProbashircityWebPopupUpdate

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, চলতি বছর হজ করতে গিয়ে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি, সৌদি এয়ারলাইনসের ৪৮টি এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইট রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন।

চলতি বছর হজ পালনের সময় মারা যাওয়া ৫০ জন বাংলাদেশির মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ৩৫, মদিনায় ১৪ এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি চিকিৎসাসেবা নিয়েছেন।

গত ২৬ মে অনুষ্ঠিত পবিত্র হজে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৭ লাখের বেশি মুসল্লি অংশ নেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ৭৮ হাজারের বেশি। গত ৩০ মে থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate