Long Popup (2)
সর্বশেষ

রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

ImageProbashircityWebPopupUpdate

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর মূল কেন্দ্রস্থল ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তবে মৃদু মাত্রার এই কম্পনের ফলে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate