Long Popup (2)
সর্বশেষ

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা আতর আলী, অতঃপর…

Dhakatoday1779055885UntitledProbashircityWebPopupUpdate

নড়াইলের লোহাগড়া উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবককে আটক করে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। গত শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মনিরা বেগম। তিনি ওই গ্রামের প্রবাসী রেজাউল আলীর স্ত্রী। আটক হওয়া যুবকের নাম আতর আলী, তাঁর বাড়িও একই গ্রামে।

Web Image Copy 20260517

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনিরা বেগমের সঙ্গে আতর আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল বলে স্থানীয়দের সন্দেহ ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে মনিরা বেগমের ঘরে আতর আলী প্রবেশ করলে স্থানীয় লোকজন চারদিক থেকে ঘরটি ঘেরাও করেন। পরে ঘরের ভেতর থেকে তাঁদের দুজনকে হাতেনাতে আটক করে বাইরে বের করে আনা হয়। এরপর উত্তেজিত জনতা তাঁদের দুজনকেই লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন মনিরা বেগমের মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি আকুতি জানিয়ে বলেন, যদি তিনি কোনো অন্যায় করে থাকেন, তবে প্রশাসন তার বিচার করবে; কিন্তু এভাবে তাঁর চুল কাটা হবে কেন।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও কাউকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা ও চুল কাটার চেষ্টাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এদিকে দুজনকে শিকল দিয়ে বেঁধে রাখার ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা বা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate